৪ ফেব্রুয়ারি বৈশ্বিক বাজারে আসবে অপো রেনো৭ সিরিজ
গত নভেম্বরে অপো তাদের রেনো৭ সিরিজের ঘোষণা দেয়। অবশেষে চীনের বাইরের বাজারে আসতে যাচ্ছে ডিভাইসটি। প্রাথমিকভাবে আগামী ৪ ফেব্রুয়ারি ভারতে বাজারে উন্মোচনের মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রবেশ করতে যাচ্ছে সিরিজটি। খবর জিএসএম এরিনা।
ইতিমধ্যে অপোর ভারতীয় কার্যালয় রেনো৭ সিরিজ উন্মোচনের দিনক্ষণ ঠিক করেছে। এদিন কমপক্ষে দুটি ফোনের দেখা মিলতে পারে বলে জানা গেছে। সকল প্রোমো শটেই অপো রেনো৭ প্রো’কে দেখানো হয়েছে। আর সাশ্রয়ী হিসেবে ভ্যানিলা রেনো৭ বাজারে আসতে পারে। তবে ভারতের বাজারের জন্য আরও সাশ্রয়ী মডেল রেনো৭ এসই এর দেখাও মিলতে পারে।
অপো রেনো৭ প্রো মডেলটি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ উন্মোচন করা হয়েছিলো, যেখানে ব্যবহার করা হয়েছিলো সনির আইএমএক্স৭৬৬ সেন্সর। সেলফি শ্যুটারটির সামনে ছিলো ৩২ মেগাপিক্সেল সেন্সর যা সনির প্রথম কোনো সেন্সর যা ডিএসএলআরের মতো পোর্টেট মানের ছবি দেবে। রয়েছে বোকেহ ফ্লেয়ার পোর্টেট ভিডিও ফিচার।
রেনো৭ সিরিজের আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো এটির প্রো সংস্করণে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং ও ভ্যানিলা সংস্করণে ৬০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। থাকছে ৯০ হার্জ রিফ্রেট রেটের অ্যামোলেড ডিসপ্লে ও ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ডিবিটেক/বিএমটি